বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে সিম কিনছে অপরাধী চক্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি বা নিবন্ধনের নিয়ম করার পর তা যথাযথভাবে সংরক্ষণ করা  হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলো অনেকেই। আদালতে রিটও করা হয়েছিলো। কিন্তু আদালত তা খারিজ করে দেন।

এখন বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি স্বীকার করেছে একটি অপরাধী চক্র নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি করে সেগুলোর মাধ্যমে মোবাইল ফোন সিম বিক্রি করছে।

এসব সিম নানা ধরনের অপরাধমূলক তৎপরতায় ব্যবহার করা হচ্ছে বলে সিআইডির কর্মকর্তাদের মত।

সিআইডির ভাষ্য মতে, ঢাকা এবং রংপুরে অভিযান চালিয়ে তারা এমন ১২০০ সিম জব্দ করেছেন। রাষ্ট্রীয় মোবাইল টেলিফোন কোম্পানি টেলিটকের এসব সিম বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে ক্রয়-বিক্রয় করা হয়েছে।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান।

সিআইডি মনে করে, অপরাধচক্রের সঙ্গে মোবাইল কোম্পানিতে কর্মরত লোকজনও জড়িত।

সিআইডির কর্মকর্তা রাজীব ফরহান স্বীকার করেন, এ ঘটনা থেকে প্রমাণিত হয় মোবাইল ফোন গ্রাহকদের তথ্য সংরক্ষণ ব্যবস্থা খুবই দুর্বল।

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ মনে করেন এক্ষেত্রে মোবাইল অপারেটরদের চেয়ে খুচরা পর্যায়ের বিক্রেতারা বেশি দায়ী।

তিনি বলেন, ‘যেহেতু আমরা একজন ব্যক্তিকে সর্বোচ্চ ১৫টা সিম অ্যালাউ করি, সেজন্য কোন একটা লোক যখন সিম নিতে যায় তখন সে ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা সিম নিয়ে চলে গেল। তখন বাকি ১৪টা সিম ওর নামে নিয়ে রিটেইলার রেখে দেয়। রেখে দিয়ে তখন আরেকজনের কাছে বিক্রি করে।’

বিটিআরসির চেয়ারম্যান বলেন, অনেক খুচরা বিক্রেতা ইচ্ছাকৃতভাবে ক্রেতাদের একাধিক ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ নেয়। এর মাধ্যমে অনেকে খুচরা বিক্রেতা জালিয়াতির আশ্রয় নেয় বলে উল্লেখ করেন তিনি।

সূত্র : বিবিসি