মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফাঁস হলো ‘প্যারাডাইজ পেপারস’ কেলেঙ্কারি, জড়িত এলিজাবেথ, ট্রাম্পসহ অনেকের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

পানামা পেপারস কেলেঙ্কারির কথা নিশ্চয় মনে আছে সবার। সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছিলো তখন। পদত্যাগ করেছিলেন কোনো দেশের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ সম্প্রতি পানামা পেপারস দুর্নীতির জেরে ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

পানামা পেপারস কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই সামনে এলো সামনে এলো আরেক বড় আর্থিক কেলেঙ্কারির খবর।

নতুন কেলেঙ্কারির নাম দেয়া হয়েছে ‘প্যারাডাইজ পেপারস’।

ফাঁস হওয়া প্যারাডাইজ পেপারসে নাম উঠেছে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম।

পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস করেছিলো জার্মান দৈনিক জিতডয়েচ সাইতং। এবারও তারাই সামনে নিয়ে এসেছে প্যারাডাইজ পেপারস।

বারমুডার আইনি সহযোগী সংগঠন অ্যাপলবাই-এর কাছ থেকে প্রায় ১ কোটি ৩৪ লাখ গোপন নথি পেয়েছে জিতডয়েচ সাইতং। এরপর এগুলো ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) সঙ্গে ভাগাভাগি করেছে জার্মান সংবাদমাধ্যমটি।

প্যারাডাউজ পেপারস কেলেঙ্কারির গোপন নথিগুলো এখন খতিয়ে দেখছে ৬৭টি দেশের ১০০টি মিডিয়া গ্রুপ। এর মধ্যে আছে গার্ডিয়ান, বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম।

পানামা পেপারস ও প্যারাডাইজ পেপারসে মূলত ফাঁস হয়েছে কর থেকে বাঁচার জন্য অন্যান্য দেশে বিনিয়োগ করা ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি। কর দিতে হয় না কিংবা খুবই নিম্নহারে কর দেওয়া যায় এমন দেশে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হতে চান তারা।

ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে,  কেম্যান আইল্যান্ড ও বারমুডায় রানি দ্বিতীয় এলিজাবেথের নামে প্রায় ১ কোটি পাউন্ড গোপন বিনিয়োগ হয়েছে। ব্রাইট হাউস নামে আরেকটি প্রতিষ্ঠানেও তার বিনিয়োগের তথ্য রয়েছে।

রুশ সংস্থাকে তেল ও গ্যাস শিপিং করে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী উইলবার রস। ওই প্রতিষ্ঠানের অংশীদার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাতাসহ যুক্তরাষ্ট্রের চোখে অপরাধী দুই ব্যক্তি।

শুধু রস নন, ট্রাম্প প্রশাসনের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন,পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও অর্থমন্ত্রী স্টিভেন মানচিনও অন্য দেশে বিনিয়োগের সঙ্গে জড়িত বলে জানা যায় গোপন নথিতে।

গোপন নথিতে দেখা যাচ্ছে, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নির্বাচনে আর্থিকভাবে সহযোগিতা করা স্টেফান ব্রনফম্যান ও তার প্রতিষ্ঠানের প্রায় ৬ কোটি ডলার বিনিয়োগ রয়েছে কেম্যান আইল্যান্ডে।

আর্সেনালের অংশীদারিত্ব থাকা সত্ত্বেও রুশ-উজবেক ধনকুবের আলিশার উসমানোভ এভারটন ফুটবল ক্লাবের শেয়ার কিনে ইংলিশ প্রিমিয়ার লীগের নিয়ম ভেঙেছেন বলে প্রশ্ন উঠেছে।

বিনোদন দুনিয়ার তারকাদের মধ্যে ইউটু ব্যান্ডের গায়ক বোনো নিম্ন হারে কর দেওয়ার সুবিধা পেতে মাল্টার একটি হোল্ডিং প্রতিষ্ঠানের মাধ্যমে লিথুয়ানিয়ায় এক বিপণি বিতানে বিনিয়োগ করেছেন।

সূত্র : গার্ডিয়ান ও এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ