বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারুল উলুম দেওবন্দে বার্ষিক বাজেট প্রণয়ন বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ-সম্পাদক

সাধারণ নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে দুই দিনব্যাপী বার্ষিক বাজেট প্রণনয়ন সভা শুরু হয়েছে আজ৷

দেশের (ভারত) বর্তমান অস্থির পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় মাদরাসা ও ফতোয়া নিয়ে অনর্থক ইস্যু তৈরি, শুরা কমিটিতে নতুন সদস্যের অন্তর্ভুক্তি, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ গুরুত্বপুর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বৈঠকে৷

দেওবন্দের ভিআইপি মেহমান খানায় আজ সকালে শুরু হওয়া ওই শুরা বৈঠকে বার্ষিক খাদ্য বাজেটে বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করণ বিষয়ে আলোচনা হবে বলেও জানা যায়৷

গত বছর ভারতে নোটের উপর সরকারি নিষেধাজ্ঞা চলাবস্থায় শুরু কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্থগিত রেখেছিলো৷

তাছাড়া শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছিলো৷

আজ সে প্রতিবেদনও জমা দেয়া হবে৷ প্রতিবেদন মূল্যায়ন করে স্টাফদের বেতন বৃদ্ধি করা হতে পারে। ফলে কর্মচারীগণ শুরার সিদ্ধান্ত জানতে অধীর আগ্রহে সময় পার করছে৷

এদিকে কয়েকজন শুরা সদস্যের পদ খালি রয়েছে৷ তাদের স্থানে নতুন সদস্য নিযুক্ত করা হবে৷

উল্লেখ্য, মুফতি নিজামুদ্দীন পাটনা, মাওলানা সাইয়্যিদ খলিল আহমদ মিয়া হুসাইন দেওবন্দ এবং মাওলানা আযহার রাঁচী ইতোপূর্বেই মহান রবের ডাকে সাড়া ইহকাল ত্যাগ করেছেন৷

শুরায় নতুন নাযেমে তালিমাত(শিক্ষা সচীব)ও নিয়োগ করা হবে৷

গত শিক্ষা অধিবেশনে প্রসিদ্ধ আলেমে দীন মাওলানা রাবে হাসান নদবী অংশ গ্রহণ করেছিলেন৷ চলমান বৈঠকেও তার উপস্থিত থাকার কথা রয়েছে৷

শুরা বৈঠকে পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বাস্তানবী, মাওলানা আবদুল আলিম ফারুকী, মাওলানা ইসমাঈল মালিগাঁও, মাওলানা ইশতিয়াক আহমদ, মাওলানা হাকিম কালিমুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মাওলানা আনওয়ারুর রহমান, মুফতি আবুল কাসে নোমানী(বর্তমাম মুহতামিম), মুফতি সাঈদ আহমদ পালনপুরী, মাওলানা আবদুল খালেক মাদরাসী উপস্থিত আছেন বলে জানা গেছে৷

নিয়মানুযায়ী বার্ষিক এ বৈঠক শেষ হবে আগামী কাল বিকেলে শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ