সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় : মিয়ানমার সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারের নাগরিক নয় এবং তারা কখনো নাগরিক ছিলো না বলে মন্তব্য করেছে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং।

বৃহস্পতিবার মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সিয়েলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পরে নিজের ফেসবুক পেজেও দেন তা।

তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে আজ রিপোর্ট করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মিন অং হ্লাইয়াং রোহিঙ্গাদের ‘বাঙালি’ এবং তারা মিয়ানমারের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। আর সাবেক ব্রিটিশ ঔপনিবেশকে দায়ি করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং বলেছিলেন, রোহিঙ্গারা স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘বাঙালি’ ইস্যু। আর এই সত্য প্রতিষ্ঠায় একতাবদ্ধ হওয়া প্রয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ