সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনের ঘোষণা করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে এ অনশন পালন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়ালেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, “তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করেছে। সে আইনসম্মতভাবেই রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে। তাকে কেন নিবন্ধন দেওয়া হল না?”

এছাড়া নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে নিবন্ধনের আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ