সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

নির্বাচন বানচালের চলমান ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলার আহ্বান কুমিল্লা জেলা জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগর এর সভাপতি মাওলানা মোতাহের হোসাইন বলেছেন ছাত্র-জনতার ২৪ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসক আওয়ামী সরকারের পতনের পর অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে যখন একটি সুন্দর সুশৃংখল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের প্রতি আগ্রহী ও প্রতিজ্ঞাবদ্ধ এবং যার প্রক্রিয়াও চলমান। নির্বাচন মুখে রাজনৈতিক দলগুলো নিজ নিজ আসনে দলীয় প্রতীক প্রচারণায় ব্যস্ত। বাংলার সর্বস্তরের জনসাধারণও নির্বাচনমুখী । আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অপকৌশল এর মাধ্যমে গভীর ষড়যন্ত্র শুরু করছে। এই ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে মোকাবেলা করে যথাসময়ে জাতীয় নির্বাচন আদায় করতে হবে ।

তা না হলে রাষ্ট্রে আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সর্বমহলে নিরাপত্তার অবনতি ঘটতে থাকবে। বহির্বিশ্বের সাথে মালামাল আমদানি রপ্তানি করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সহ দেশ ও জাতির কল্যাণে এই মুহূর্তে প্রয়োজন একটি অভাব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা মূলক নির্বাচিত সরকার।

৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,কুমিল্লা জেলা শাখা'র অস্থায়ী কার্যালয় মদিনাতুল উলুম মাদরাসায় আমলা বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় বক্তারা আরও বলেন আমরা জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে অংশগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি । এককভাবে হোক বা জোটগত কেন্দ্র থেকে যেভাবেই দিক নির্দেশনা আসবে আমরা দেশ ও জাতীয় স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনাকে মূল্যায়ন করে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় খেজুর গাছ প্রতীকে জমিয়তে ওলামায়ে ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও জাতির সেবা করা সুযোগ দানে দেশেবাসীর প্রতি বক্তারা আহ্বান জানান।

এসময় আমেলা বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম , জেলা সেক্রেটারী মাওলানা শাহজালাল ভূইয়া,মাওলানা নজির আহমাদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা সুলাইমান, মাওলানা জাকারিযা, মাওলানা মারুফুর রহমান,মাওলানা আবরার,মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাকবুল ইলাহী, মাওলানা ইয়াহইয়া রাশেদ প্রমূখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ