বেলায়েত হুসাইন
আগে মানুষ খুব কমই ওয়াজ শুনত। এবং তাদের মধ্যে সে অনুযায়ী আমলের প্রচেষ্টাও দেখা যেত। বিপরীতে ডিজিটাল দুনিয়ায় ওয়াজ সহজলভ্য হওয়ায় মানুষের মধ্যে তা শোনার প্রবণতাও বেড়েছে। তবে, তাদের জীবনে ওয়াজের আশানুরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। কেন এই অবনতি!
এর নানা কারণ রয়েছে। এককথায় বলা যায়- আদর্শ মাহফিলের সঙ্কটই আমলের এই অবনতি তৈরী করছে। তাহলে আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য কী? সে প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের শীর্ষ পাঁচজন আলেম। তাদের মন্তব্যে উঠে এসেছে- মাহফিল কর্তৃপক্ষের উদ্দেশ্য থেকে শুরু করে, বক্তাদের লক্ষ্য, মাহফিলের সময় নির্ধারণ, শ্রোতাদের নিয়ত কেমন হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয়। সেগুলো তুলে ধরা হলো-
আল্লাহর সন্তুষ্টির নিয়তে মাহফিল আয়োজন করা চাই
খন্দকার মনসুর আহমদ
নায়েবে মুহতামিম, জামিয়া আরাবিয়া বাইতুস সালাম।
একান্তভাবে মানুষের ধর্মীয় উপকার সাধন ও সমাজশুদ্ধির উদ্দেশ্যেই ওয়াজ মাহফিলের আয়োজন
