বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বিএনপির গোপন বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিদেশি কূটনৈতিকদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রধান বিচারপতির ছুটি, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা হয়েছে।

বুধবার রাজধানীর লেকশোর হোটেলে বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় তা শেষ হয়।

গণমাধ্যমকে আড়ালে রেখে অনুষ্ঠিত বৈঠকটি নানা মহলে নানা প্রশ্নের সৃষ্টি করেছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার রুমীন ফারহানা, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এ্যাডভোকেট জয়নাল আবদীন, ব্যারিস্টার নওশর জামিল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের মধ্যে ডেনমার্ক, নরওয়ে, মালদ্বীপ, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন, ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মরক্কোসহ আন্তর্জাতিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকের সত্যতা স্বীকার করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমীন ফারহানা। তিনি বলেছেন, চিফ জাস্টিসের রিমুভালের ওপর কূটনীতিকদের সঙ্গে আমাদের ব্রিফিং ছিল। উনাকে (প্রধান বিচারপতি) জোর করে ছুটিতে পাঠানো হলো এ বিষয়ে কূটনীতিকদের অবহিত করেছি।

বৈঠক শেষে বের হওয়ার সময় ব্যারিস্টার মওদুদ আহমদ তিনি বলেন, 'এই যে দেশে ক্রাইসিস চলছে প্রধান বিচারপতির ছুটি নিয়ে, সেপারেসন অব জুডিশিয়ারি নিয়ে। একটা রায়কে কেন্দ্র করে এমন ক্রাইসিস, বাংলাদেশের বিচার বিভাগকে সরকারের ডিফেন্ড (রক্ষা) করার কথা কিন্তু সরকারই বিচার বিভাগকে আক্রমণ করছে। দেশে তো বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ