মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি নেতৃত্বাধীন চার দেশের অনুসরণ করে এবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আফ্রিকার দেশ চাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “কাতারকে চাদ ও তার আশপাশের দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সব রকম তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।”

কাতারের রাজধানী দোহা থেকে নিজের সব কূটনীতিককে প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি কাতারকে চাদ থেকে তার সব কূটনীতিককে ফেরত নিতে ১০ দিনের সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এসব দেশের অভিযোগ, কাতার তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। দোহা এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ জুন মাসেই কাতারের ওপর জল, স্থল ও আকাশপথে অবরোধ আরোপ করে।

মুসলিম দেশগুলোর ওপর তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের ব্যাপক প্রভাব থাকায় ধারণা করা হচ্ছিল আরো বহু দেশ কাতার বিরোধী পদক্ষেপে যোগ দেবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দুই মাস পর একই পদক্ষেপ নিল চাদ।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ