মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

অস্ট্রেলিয়ায় সমকামিতার বিপক্ষে লড়ে যাচ্ছেন ইউসুফ পির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সমকামীদের বিয়ের বৈধতার প্রশ্নে ভোট হতে যাচ্ছে। আর এ ভোটের বিপক্ষে মানুষকে সচেতন করছেন ইউসুফ পির। তিনি কুইন্সল্যান্ড ইমাম পরিষদের সভাপতি।

তিনি গতকাল এক বিবৃতিতে মুসলিম ও অন্যান্য ধর্মের অনুসারীদের সমকামী বিয়ের বিপক্ষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, কোনো ধর্মেই সমকামিতা অনুমোদিত নয়। আর শিশুর অধিকার রয়েছে তার বাবা-মায়ের সঙ্গে বেড়ে ওঠার।

তিনি আরও বলেন, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আহবান জানিয়েছি এবং ইসলাম ধর্মে সমকামিতা কিছুইতেই গ্রহণযোগ্য নয়।

ইউসুফ পির বলেন, ইসলাম সুস্থ স্বাভাবিক জীবন ও সমাজের জন্য ঐক্যবদ্ধ পরিবার গঠনের কথা বলে। সমকামিতা শিশু অধিকার নষ্ট করছে এবং মানুষের স্বাভাবিক জীবনের ভারসাম্য নষ্ট করছে। ইসলামে শুধু নারী-পুরুষের বিয়েই অনুমোদিত।

তিনি এমন সময় সমকামী বিয়ের বিপক্ষে ভোট দেয়ার আহবান জানালেন যখন কয়েক লক্ষ্য মানুষ তার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

ইউসুফ পির অস্ট্রেলিয়ান মুসলিমদের মাঝে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি ২০০৪ সালে সংসদে বিয়ের সংজ্ঞা বা পরিচয় নির্ধারণের সময়ও সরব হন। ফলে পার্লামেন্ট বিয়ের সংজ্ঞা নির্ধারণ করে ‘নারী ও পুরুষের এমন সম্মিলন যারা অন্যদের বর্জনের অঙ্গীকারে একত্র হয়।’

সূত্র : কুরিয়ার মেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ