মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

সৌদিকে কাতারের ধন্যবাদ, খুলতে পারে সংকট সমাধানের পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান হজযাত্রীদের জন্য কাতার সীমানা খুলে দেয়ার পর কাতার ধন্যবাদ জানিয়েছে। এর ফলে সংকট সমাধানের যে সম্ভাবনা তৈরি হয়েছিলো তা আরও জোরদার হয়েছে।

কাতার রাজপরিবারের প্রভাবশালী সদস্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-সানি গতকাল সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে টুইট করার পর সংকট সমাধানের পথ আরও প্রশস্ত হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।

তারা বলছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আস্থার যে আবহ তৈরি হয়েছে তা সংকট সমাধানে পথ দেখাবে।

গত রাতে শেখ আবদুল্লাহ কাতারের হাজি ইচ্ছুকদের হজ করার সুযোগ নিশ্চিত করায় সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে তার প্রথম টুইটটি করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে কয়েকটি টুইট করেন। সেখানে কাতার উভয় দেশের মধ্যে সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি কাতার ও সৌদি আরবের মধ্যে হটলাইন প্রতিষ্ঠারও অনুরোধ জানান সৌদি বাদশাহ সালমানের প্রতি।

উল্লেখ্য, শেখ আবদুল্লাহ কাতারের রাজ পরিবারের একজন জনপ্রিয় ও প্রভাবশালী সদস্য। তার দাদা, বাবা ও ভাই ধারাবাহিকভাবে কাতারের ৩য়, ৪র্থ ও ৫ম শাসক ছিলেন।

সূত্র : আরব নিউজ

আমি কী ক্ষমারও যোগ্য নই?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ