মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহত ৪৬৭, নিখোঁজ অনেকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

গত ১৪ আগষ্ট সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের কাছে বৃষ্টির পর ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো অনেকে আটকা পড়ে আছেন। ভারী বৃষ্টিপাতের পর সোমবার ফ্রিটাউনের রিজেন্ট এলাকার ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে সৃষ্ট বন্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

তাই নিহতের সংখ্যা ৬ শতাধিক ছাড়ার আশঙ্কা করেছে জাতিসংঘ। এ ব্যাপারে সিয়েরা লিওনের উপ-স্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান নিহত ৪৬৭ জন উল্লেখ করে বলেছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বন্যা তার দেশে মানবিক বিপর্যয় ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র জেনস লারকি বলেছেন, নিহত আরও বাড়বে, এতে সন্দেহ নেই। কারণ এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁর ধারণা, দেশটিতে নিহতের সংখ্যা ৬ শতাধিক হতে পারে।

এছাড়া আন্তর্জাতিক রেড ক্রস শুক্রবার জানিয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত বন্যায় চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বিপর্যয় নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। জেনেভায় রেড ক্রস ও ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এলহাদি আস সি বলেছেন, ‘শুক্রবার আমরা লাশ গুণে গুণে দেখেছি, তা সাড়ে ৪শ’ পার হয়েছে। ’

এছাড়া, ভারিবর্ষণ অব্যাহত থাকায় নিহতদের রাজধানী ফ্রিটাউনের বিভিন্নস্থানে গণকবর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ