বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে।

বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজ উদ্দিন বলেন, ‘এবার কখন প্রধান জামাত হবে, এটা ঠিক করা যেতে পারে।’ এ সময় ধর্মমন্ত্রী বলেন, ‘গত বছরের মত এবারও ৮টায় করা হোক।’

এ সময় পাশে থাকা ধর্ম সচিব মো. আব্দুল জলিল বলেন, ‘ঈদের প্রধান জামাতে সকাল ৮টার পরে যাওয়া ঠিক হবে না। কারণ কোরবানির বিষয় আছে।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবে। অন্যবারের মতো এবারও প্রধান জামাতে পুরুষের পাশাপাশি নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি জানান, ঈদের জামাতের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা হবে। সেখানে নিরাপত্তার কৌশল নির্ধারণ হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ