শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

দারুল উলুম দেওবন্দে উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী; রাজনৈতিক মহলে গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী নাসিম উদ্দিন সিদ্দিকী তার মন্ত্রিত্বের মেয়াদ ফুরানোর পর আজ সকালে সাক্ষাত করলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানীর সঙ্গে৷ ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে৷

কেউ কেউ বলছেন, রাজনৈতিক চাল হিসেবে তিনি দেওবন্দ গেছেন। আবার কেউ কেউ বলছেন, এর বিপরীত কিছু৷ তবে সাবেক এ মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন দেওবন্দে আসার অনেক শখ ছিল, সে কারণেই আসা।

দারুল উলুম দেওবন্দের মুহতামিমের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিনয়ের পরই তিনি জানান, ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি দেওবন্দের কথা৷ যার ফলে মনের একটি চাহিদা ছিলো মৃত্যুর পূর্বে একবার হলেও দেওবন্দ দেখতে আসা৷ এতদিন কাজের ব্যস্ততায় সে সুজোগই পাইনি৷ এখন কর্মব্যস্ততা আগের চেয়ে কম৷ তাই সময় করে দেখতে ছুটেই এলাম স্বপ্নের দারুল উলুম দেওবন্দ৷ এখানে আসার মূল উদ্দেশ্যই হল অন্তরের প্রশান্তি৷ আমি নিদ অন্তরের প্রশান্তির জন্যই ছুটে এসেছি দেওবন্দে৷ ভিন্ন কোনো মাকসাদ নেই আমার৷

দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী জানান, দেওবন্দ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়৷ তাই দল মত নির্বিশেষে সবার জন্য খোলা দেওবন্দের দরজা৷ নির্বাচনের প্রাক্কালে আমরা সর্বদিক থেকে সতর্ক থাকি যেনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমাদের প্রতিষ্ঠানের কারো যোগাযোগ না থাকে! তবে ওই সময়ও দেওবন্দের দরজা উন্মুক্ত থাকে সবার জন্য৷

তিনি আরো জানান, দারুল উলুম দেওবন্দর সম্পর্ক কেবল পড়ালেখা ও শিক্ষা-দীক্ষার সাথে৷ কোনো রাজনৈতিক মত লালন করে না দারুল উলুম দেওবন্দ৷ আর এই কারনেই পুরো বিশ্বে উম্মুল মাদারিস হিসেবে একক অবস্থানে রয়েছে দারুল উলুম দেওবন্দ৷ উপরন্তু দারুল উলুম সকল ইসলামপন্থীদের জন্য কল্যান ও সফলতার কামনা করে৷

উল্লেখ্য, নাসিম উদ্দিন সিদ্দিকী ছিলেন উত্তর প্রদেশের বর্তমান প্রধান বিরোধী দল বিএসপি’র জেনারেল সেক্রেটারী এবং ২০১২-২০১৬ সেশনের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ গত মার্চ ২০১৭ তে উত্তর প্রদেশে নির্বাচন হলে বিজেপি ক্ষমতায় আসে এবং বিএসপি হয় প্রধান বিরোধী দল৷ নির্বাচন প্রাক্কালে দলীয় কোন্দলে দল থেকে ইস্তেফা দেন নাসিম উদ্দিন সিদ্দিকী৷

দেওবন্দের দ্বিতীয় মুহতামিম মাওলানা রফি উদ্দিন রহ.

গাজীপুর-২ আসনে নির্বাচন করবেন গাজী আতাউর রহমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ