মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

সিরিয়ার রুশ বিমান বাহিনী থাকবে ৪৯ বছর: চুক্তি পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার বিমান বাহিনী সিরিয় ভূখণ্ডে মোতায়েন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো-দামেস্ক এ চুক্তি অনুযায়ী সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৪৯ বছর মোতায়েন থাকতে পারবে।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া-সিরিয়া এ চুক্তি সই করে। এতে সিরিয় ভূখণ্ডে রুশ বিমান বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়াদি রয়েছে।

চুক্তি অনুযায়ী রুশ বিমান বাহিনী সিরিয় ভূখণ্ডে ৪৯ বছর থাকতে পারবে। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার পর এ চুক্তি স্বয়ংক্রিয় ভাবে আরো ২৫ বছরের জন্য নবায়ন হবে।

রুশ সংসদের নিম্নকক্ষ দুমা চলতি মাসের ১৪ তারিখে এ চুক্তি অনুমোদন করে এবং এর পাঁচদিন পর অনুমোদন করে সিনেট। প্রেসিডেন্ট পুতিন গতকাল এ চুক্তি অনুমোদন করেছেন।

দামেস্কের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় মোতায়েন করা হয় রুশ বিমান বাহিনী। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দামেস্ক সরকারকে সহায়তার জন্য এ বাহিনী দেশটিতে মোতায়েন করা হয়। সিরিয়ার খামেইমিম বিমান ঘাটিতে এ বাহিনীকে মোতায়েন করা হয়।

এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ