মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

মিশরের মেট্রো স্টেশনে ইসলামিক বুথ বসাবে আল আজহার বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেট্রো স্টেশনে ধর্মীয় বুথ স্থাপন করছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এসব বুথ থেকে যাত্রীদের ধর্মীয় উপদেশ প্রদান করা হবে।

দেশের ধর্মীয় উগ্রপন্থা প্রতিরোধে আল আজহার এমন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মিশরে ধর্মীয় উগ্রতার বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ চরমপন্থীদের আক্রমণে সিনাই উপত্যকায় ২৮ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

আল আজহারের ইসলামিক রিসার্চ একাডেমি গত সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে তাদের নতুন পরিকল্পনার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আল আজহারের একজন ধর্মপ্রচারক বুথে অবস্থান করবে এবং যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে।

তবে অনেকেই এমন বুথের সমালোচনা করছে। তারা মনে করছে, ‘এতে অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।’

অনেকেই মনে করছেন, শুধু চরমপন্থা নয়; মিশরের অনেক বিষয় নিয়েই কথা বলা প্রয়োজন।

অ্যারাবিক নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস-এর পরিচালক গামাল ঈদ বলেন, ‘চরমপন্থার সাথে সাথে সর্বব্যাপী দুর্নীতি ও জেনারেল সিসির নিষ্ঠুর নিরাপত্তা অভিযানের ব্যাপারেও জনগণকে বলা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না উগপন্থা প্রতিরোধে এটি কোনো কার্যকর পদক্ষেপ হতে পারে।’

ইসলামিক রিসার্চ একাডেমির সেক্রেটারি জেনারেল মুহিউদ্দিন আফিফি বলেন, ‘সমালোচনার পরও আল আজহার দেশ ও জাতির প্রতি তার দায়িত্ব পালন করে যাবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ