মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

ইসরায়েলি পুলিশের গুলিতে আল আকসার ইমাম আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় ইসরায়েলি পুলিশের ছোড়া প্লাস্টিকের গুলিতে আহত হয়েছেন আল আকসা মসজিদের ইমাম শেইখ ইকরিমা সাবরি। ডেইলি সাবাহ’র খবর অনুযায়ী, মঙ্গলবার মসজিদের গেটে ওই ইমামকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এশার নামাজ শেষে আল আকসা মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওই এলাকা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত ইমাম সাবরিকে পূর্বাঞ্চলীয় জেরুজালেমের আল মাকাসিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

মসজিদের সামনে বিক্ষোভে অংশ নেয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি ছুড়লে রাফাত আল হারবায়ি (৩০) নামের এক যুবক নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই আবারও মসজিদের সামনে থাকা লোকজনের ওপর গুলি ছুড়েছে পুলিশ।

২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩শর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। একই সময়ে ৫০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে।

মক্কা এবং মদীনার পর ইসলামের তৃতীয় পবিত্র স্থান হচ্ছে আল আকসা মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বহুদিন ধরেই সংঘর্ষের ঘটনা ঘটছে।

      এম/আর/এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ