শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের  

হাটহাজারি মাদরাসার সহযোগী মহাপরিচালক হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের অন্যতম ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি ‘মজলিসে শুরা’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে সহযোগী পরিচালক ও আল্লামা মুফতী নূর আহমদকে শিক্ষাসচিবের দায়িত্ব দেয়া হয়।

আজ (১৫ জুলাই) শনিবার সকাল ৯টায় জামিয়া দারুল উলুম হাটহাজারির মহাপরিচালকের কার্যালয়ে  অনুষ্ঠিত বৈঠতে সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ শফী।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ, হিসাব বিভাগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর দীর্ঘ পর্যালোচনা ও নীরিক্ষা করা হয়। বৈঠকে শুরার সকল সদস্য শায়খুল ইসলাম আল্লামা শাহ আমদ শফীর সুদক্ষ পরিচালনায় দারুল উলুম হাটহাজারির অভূতপূর্ব উন্নতি, প্রশাসনিক শৃঙ্খলা এবং স্বচ্ছ ও সুন্দর ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

একই সাথে শুরা সদস্যগণ আল্লামা শাহ আহমদ শফীর আশু রোগমুক্তি ও দীর্ঘ হায়াতের জন্য বিশেষভাবে দোয়া করেন।

চলছে হাটহাজারি মাদরাসার শুরা বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন

মজলিশে শুরার বৈঠকে ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান মহাপরিচাল আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অসুস্থতার দিকটি বিবেচনায় এনে তাঁকে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে সহযোগী পরিচালক হিসেবে নিযুক্তি দেয়া হয়। অন্যদিকে আল্লামা মুফতী নূর আহমদকে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আল্লামা শাহ আহমদ শফী অবসরে যাচ্ছেন বলে কতিপয় সংবাদপত্রে পরিবেশিত সংবাদকে চরম বিভ্রান্তিকর আখ্যা দিয়ে মজলিশে শুরার সদস্যবৃন্দ একমত পোষণ করে বলেন যে, বর্তমান মহাপরিচালকের জীবদ্দশায় কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হবে না।

দুপুর ১২টায় দোয়ার মাধ্যমে মজলিশে শুরার বৈঠক শেষ হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ