শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

চলছে হাটহাজারি মাদরাসার শুরা বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান মঈনুল ইসলাম  হাটহাজারি মাদরাসার শুরা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আসতে পারে গুরুত্বপূর্ণ  পরিবর্তন।

আল্লামা আহমদ শফী ঢাকার আসগর আলী হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকার পর গত ১০ জুলাই চট্টগ্রামে ফেরেন। এরপরই তিনি মজলিসে শুরার বৈঠক আহবান করেন।

দীর্ঘ অসুস্থতার পর এ বৈঠক আহবান করাই নানা কল্পনা জল্পনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে আল্লামা আহমদ শফীর অবসরের কথা প্রচার করা হলেও এ বিষয়ে এখনো কেউ মুখ খুলতে রাজি হন নি।

আল্লামা আহমদ শফীর ছেলে ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনাস মাদানী বলেন, ‘আগামীকাল (আজ) হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক ডাকা হয়েছে। সকাল ৯টার মধ্যে সব শূরা সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। ’

তবে আল্লামা আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ আল্লামা আহমদ শফীর অবসরে যাওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে আওয়ার ইসলামকে বলেন, ‘হজরতের অবসরে যাওয়ার ব্যাপারে গণমাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা কাল্পনিক ও বিভ্রান্তিকর। এর কোনো ভিত্তি নেই।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ টায় শুরু হওয়া মিটিং এখনো চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ