বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সারাদেশে ৫৬টি ইউনিয়নসহ পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৬টি ইউনিয়ন পরিষদসহ দেশের বিভিন্ন জেলায় পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত ভোট পুনরায় গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে গত মঙ্গলবার ২৬ জেলার  জেলা প্রশাসক (ডিসি) ও (জেলা পুলিশ সুপার) এসপিদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনোক্র্যাট মন্ত্রী করে মন্ত্রণালয়ে পছেন্দের টিম দিয়ে সহায়ক সরকার গঠন হতে পারে

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ