মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউরোপজুড়ে ইমামদের বাসযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে মুসলমানের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে তা বন্ধ করতে অভিনব কর্মসূচি হাতে নিয়েছে ইউরোপের মুসলিম কমিউনিটির নেতা ও ইমামগণ। তারা ইউরোপের যেসব স্থানে সন্ত্রাসী আক্রমণ হয়েছে সেখানে সেখানে এক বাসযাত্রার আয়োজন করেছে।

ইমামগণ ফরাসি ভাষাভাষী বিভিন্ন দেশের কয়েকজন ইমাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের অবস্থান জানাতে বাসে করে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শহরগুলোতে যাচ্ছেন৷ সপ্তাহব্যাপী এই সফরের দ্বিতীয় গন্তব্যস্থল হিসেবে রবিবার বার্লিনে এসেছিলেন তাঁরা৷ জার্মানি ছাড়াও ফ্রান্স ও বেলজিয়ামে যাবেন তাঁরা৷

গত ডিসেম্বরে বার্লিনের ব্রাইটশিডপ্লাটৎস চত্বরে বড়দিনের বাজারে এক বড় ট্রাক হামলায় ১২ জন নিহত হন৷ বার্লিনে আগত বিদেশি ইমামরা রবিবার সেই স্থল পরিদর্শনে যান৷ সেখানে তাঁরা নিহতদের স্মরণে স্থাপিত স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ বার্লিনের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য সেই সময় উপস্থিত ছিলেন৷

বার্লিন রাজ্যের ‘সিটিজেনস পলিটিক্যাল অ্যাক্টিভিজম’ বিষয়ক সেক্রেটারি সওজান শেবলি ইমামদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷ ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মুসলিম নারীও রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, মুসলিমরা যে শান্তি ও সহাবস্থানের পক্ষে, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বক্তব্যের পক্ষে শক্তিশালী বার্তা দেয়া যাচ্ছে৷

ইমামদের নিয়ে এই বাস সফরের উদ্যোক্তা হলেন ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে অবস্থিত দোঁসি-র ইমাম হাসেন শালগুমি ও ইহুদি ফরাসি লেখক মারেক হাল্টার৷

ফ্রান্সের ইমামদের সংগঠন ‘মুসলিমস ইমাম’-এর সহ সভাপতি হোচিনে দ্রুইচে সাংবাদিকদের বলেন, উদারপন্থি দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেয়া হয়েছিল৷

সূত্র : ডয়েচ ভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ