শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

সেলাই করে পুরো কুরআন তৈরি করলেন যমরদ খাতুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: নারীদের অনেকগুলো শখের মধ্যে কাথা সেলাই একটি। সুইয়ের মাথায় লাল নীল সুতো বেঁধে নকশি কাথা সেলাই করেন তারা। দস্তরখান বা জাইনামাজও বানানো হয়। তবে পুরো কুরআন শরীফ সেলাই করে তৈরি করার ইতিহাস এটাই প্রথম।

শুনে রীতিমতো চমকে উঠার কথা। এও কি সম্ভব! হ্যাঁ যমরদ খাতুন নামের এক নারী এ অসাধ্য সাধন করেছেন। ৩১ বছর বয়সী ওই নারী পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচির বাসিন্দা।

আল্লাহর প্রতি ভালোবাসা আর পবিত্র কুরআনের প্রতি আত্মার টান থেকেই তিনি এ দু:সাধ্য কাজে নেমে পড়েন। একসময় শেষ করতে পারবেন কিনা এমনটা মনে হলেও মাঝপথে থেমে যাননি। শেষ করে তবেই কাজে খ্যান্ত দিয়েছেন।

যমরদ খাতুনের দু:সাহসিক এ কাজের সময়  লেগেছে ৭ বছর ৬ মাস। এক ধরনের সুতি কাপড়ে এটি তৈরি করেছেন।

نایاب نسخہ 63 کلو وزنی ہے—فائل فوٹو

আরেকটি বড় ব্যাপার হলো তিনি শুধু কুরআনের মূল টেক্স সেলাই করেননি, নিচে উর্দু তরজমাও দিয়েছেন। পুরো কুরআন শরীফের ওজন হয়েছে ৬৩ কেজি।

পাঠান বংশোদ্ভুত যমরদ খাতুন কুরআন শরিফটি চলতি বছর এপ্রিলে শেষ করেন। কাজটি শেষ করার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এত দীর্ঘ সময় কুরআন তৈরিতে পার হয়ে গেলেও তার ভেতর সেটি নিয়ে কোনো আফসোস নেই। মিডিয়ার সঙ্গে কথোপকথনে এমনটিই জানিয়েছেন তিনি।

زمرد خاتون نے نسخے کی تیاری کے وقت کسی سماجی سرگرمی میں حصہ نہیں لیا، بھائی ثناء اللہ خان—فائل فوٹو

ভাই সানাউল্লাহর সঙ্গে যমরদ খাতুন

যমরদ খাতুন জানান, এ কুরআন তৈরির পর তার পরিবার বেশ উচ্ছ্বসিত হয়েছেন। যমরদ খাতুনের প্রশংসাও করেছেন।

সূত্র: ডন উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ