বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

উত্তরায় পাশাপাশি তিন ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় পাশাপাশি তিনটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার উত্তরার রাজলক্ষ্মীতে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সি শেল রেস্তোরাঁর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল জানান, ভোর ৪টার দিকে সি-শেল নামে চারতলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একে টাওয়ার (ছয়তলা) ও পরী ভবনে (ছয়তলা) ভবনে ছড়িয়ে পড়ে। বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না সে তথ্যও জানা যায়নি। সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিযন্ত্রণে আনা সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

হাজিদের আরাম ও স্বস্তির জন্য স্মার্ট ছাতা আবিস্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ