বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

হলি আর্টিজেনের বর্ষপূর্তির দিনে কুষ্টিয়ায় শুরু অভিযান ‘ট্রেপিড পান্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হলি আর্টিজেনের বর্ষপূর্তির দিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জঙ্গি আস্তানায় শুরু হয়েছে নতুন অভিযান। অভিযানের নাম দেয়া হয়েছে ‘ট্রেপিড পান্স’।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতেই ৫টা ৪৫ মিনিটে ঘিরে রাখা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর ৬টা ৮ মিনিটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে ভেড়ামারায় পুলিশের ঘিরে রাখা বাড়ির কাছে পৌঁছায় বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তারা বাড়ির ভেতরে অভিযান শুরু করেছে।

কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে।

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনসেডের এক তলা বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করে কাউন্টার টেরোরিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় দুই শিশুকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় অভিযানে দুইটা সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত তিনজন জঙ্গি হলেন- নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরা।

বর্তমানে বাড়ির আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। বিকালে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ