বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

জঙ্গিবাদ নির্মূলে ঐক্য চান রিজভি, কাদের বললেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের সাথে ঐক্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: জঙ্গিবাদ নির্মূলের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে গুলশানের হলি আর্টিজান হামলার এক বছর উপলক্ষে জঙ্গিদের হাতে নিহত দেশি-বিদেশিদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বাংলাদেশের আবহমান সংস্কৃতি অসাম্প্রদায়িক। হলি আর্টিজানে হামলার সেই ঐতিহ্যের ওপর একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশি-বিদেশের এতগুলো মানুষকে হত্যা করে জঙ্গিরা কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। একে মোকাবিলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের প্রত্যয়।”

তিনি বলেন, “যখনি বলা হয় জঙ্গিবাদ নির্মূল হচ্ছে, তারপরই দেখা যায় কোথাও না কোথাও আবার জঙ্গিবাদ থাবা দিচ্ছে। ফলে রহস্য থেকে যাচ্ছে। আমরা চাই, এ নিয়ে সব ধরনের রহস্যের সমাধান হোক, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।”

এর আগে বিএনপির একটি দল হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

রিজভির ঐক্যের ডাকে একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পদাক ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ দমনে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে এসে দাঁড়াতে হবে, তবে যারা জঙ্গিবাদের পৃষ্টপোষক তাদের সেই প্ল্যাটফর্মে আহ্বান জানানো হবে না।

শনিবার সকালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রোস্তরাঁয় হামলার এক বছর উপলক্ষে সেখানে জঙ্গিদের হাতে নিহত দেশি-বিদেশি নাগরিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে হলি আর্টিজানে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সেখানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

হলি আর্টিজানের ১ বছর; জঙ্গি হামলার বিরুদ্ধে সারাবছর সোচ্চার আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ