বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বনানীতে সড়ক ডিভাইডারে যাত্রীবাহী বাস; ৫০ জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনানীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ওঠে গেছে। এতে ৫০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভিআইপি ২৭ নামের ওই বাসটি গাজীপুর থেকে আজিমপুর সড়কপথে যাতায়াত করে।

অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় দু'টি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রীরা সামান্য আঘাত পেয়েছে।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে বনানীর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। এখবর লেখা পর্যন্ত পুলিশের রেকার ভ্যান দিয়ে গাড়িটি উদ্ধার করা হচ্ছিল।