বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

খালেদা জিয়াকে নিজ দল পদত্যাগের পরামর্শ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তবে তিনি নিজে সরাসরি প্রস্তাব না দিয়ে পদত্যাগের পরামর্শ দেয়ার জন্য বিএনপি নেতা রিজভী আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিএনপি নেতা রিজভীর এক বিবৃতির জবাবে আওয়ামী লীগের পক্ষ হতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কেবল বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্ব স্বীকৃত বিশ্বনেতা। তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে পাঁচটি দেশ উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ তার মধ্যে পঞ্চম। শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশের নিচে নামিয়ে এনেছেন।

আল-জাজিরা বন্ধে সৌদি জোটের দাবির প্রতিবাদে সরব বিশ্ব মিডিয়া

তিনি বলেন, অপরদিকে খালেদা জিয়ার অযোগ্য নেতৃত্বের কারণে বিএনপি এখন মুমূর্ষু রোগীর মতো মুখ থুবড়ে আছে। খালেদা জিয়ার নির্বাচনে না আসার ভুল সিদ্ধান্ত, পেট্রলবোমার রাজনীতির কারণে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন দল। তাই রিজভী আহমেদকে বলব অযথা সরকারের সমালোচনা না করে বিএনপিকে নিয়ে চিন্তা করুন। আপনাদের নেত্রীর কারণেই আপনাদের দলের এ অবস্থা।বিএনপিকে বাঁচাতে খালেদা জিয়াকে বিএনপি থেকে সরে যাওয়ার পরামর্শ দিন।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ