মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি

‘কারিগরি ও মাদরাসা শিক্ষায় সবাইকে আরো উৎসাহী করে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারিগরি ও মাদরাসা শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন সবাইকে এ ব্যাপারে আরো উৎসাহী ও আগ্রহী করে তুলতে হবে।

শুধু সার্টিফিকেট অর্জনের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষার বিস্তারে তাই এ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অনেক। তিনি তাদের তা পালন করার আহ্বান জানান।

আজ বুধবার রাজধানীতে পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষাই হবে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল চালিকা শক্তি।

দেশের উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাই এ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়াতে হবে।

মাদরাসা শিক্ষাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষায় গণিত, বিজ্ঞান, আইসিটি, অর্থনীতিসহ সকল আধুনিক বিষয় চালু করা হয়েছে।

সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসসহ বিভাগ ও দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ