সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সিলেটে সম্রাট আওরঙ্গজেব আমলের ঈদগাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট নগরের মধ্যবর্তী সাপ্লাই এলাকায় গাছপালায় পরিবেষ্টিত হয়ে আছে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ। গবেষক মোহাম্মদ মুমিনুল হক তাঁর ‘সিলেট বিভাগের ইতিবৃত্ত’ গ্রন্থে উল্লেখ করেছেন, ঐতিহাসিক এই ঈদগাহটি ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে, ঈদগাহটি সপ্তদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। ১৭৭২ সালে ইংরেজবিরোধী ভারত-বাংলা জাতীয়তাবাদীর প্রথম আন্দোলন এখান থেকেই শুরু হয়েছিল বলে অনেক গবেষক মনে করেন। প্রতিবছর এই ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি ঈদে প্রায় দুই লাখ মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহের ছবিগুলো সম্প্রতি তুলেছেন আনিস মাহমুদ

 

ঈদগাহের দৃষ্টিনন্দন মূল ফটক

মোগল আমলের এই ঈদগাহ ময়দান থেকে সৈয়দ হাদী-মাদীর নেতৃত্বে ইংরেজবিরোধী আন্দোলন শুরু হয়েছিল

ঈদগাহ ময়দানের সীমানাপ্রাচীর

ঈদগাহের পশ্চিম দিকে উঠতে ২২টি সিঁড়ি বাইতে হয়

ঈদগাহের মেহরাব। মেহরাবের ওপরে একটি গম্বুজ। গম্বুজের চারদিকে ৪টি ছোট আকৃতির মিনার রয়েছে

এই ঈদগাহে একসঙ্গে এক লাখের বেশি মানুষ নামাজ আদায় করতে পারে

সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ