বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

'শেখ হাসিনাই পালন করবেন সহায়ক সরকারের ভূমিকা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার দাবির প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালে শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন।

আজ মঙ্গলবার দাউদকান্দির গৌরীপুরে গোমতী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন। সাংবাদিকগণ নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই দায়িত্ব পালন করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা ও তিতাস আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

সহায়ক সরকারের পাশাপাশি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি খালেদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ