বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

২ লাখ মুসল্লি নামাজ আদায় করলেন দিনাজপুরের গোর-এ শহীদ মাঠে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে প্রায় দুই লাখ মানুষের সমাগমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল ৯টায় ৫শ’ ১৬ ফুট প্রস্তের ৫২ গম্বুজ বিশিষ্ট নবনির্মিত মিনারে ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এ জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।

এর আগে স্বল্প পরিসরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম এখানে নবনির্মিত ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছিলেন সংশ্লিষ্টরা।
এদিকে, মুসল্লিদের নিরাপত্তার জন্য এখানে প্রায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি নিয়োজিত ছিল র্যা ব, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ