বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মন্ত্রী এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীবাসীকে মন্ত্রীর নিজ জেলা হিসেবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়াও বাকি অবকাঠামোগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, বর্তমানে রাজনীতিতে সংযমের অভাব দেখা দিয়েছে। সবার ঊর্ধ্বে দেশ, রাজনীতিতে মতের বিরোধ থাকতে পারে। কিন্তু দলবল নির্বিশেষে দেশের স্বার্থে সবার একসঙ্গে কাজ করতে হবে।

কাদেরের সঙ্গে নামাজ আদায় করেন নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক শাহীন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ