বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

মসজিদের টাকা চুরি করে চিঠি রেখে গেল চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনা থেকে ৫০ হাজার টাকা ও আযান দেয়ার জন্য ব্যবহৃত মাইকের ব্যাটারি চুরি করেছেন এক চোর।

এখানেই ঘটনার শেষ নয়। চুরি করে চলে যাওয়ার আগে একটা চিরকুটও লিখেছেন তিনি। তাতে যা লেখা আছে, তা পড়লে না ভেবে সিদ্ধান্তে অাসা অনেকটাই কঠিন।

চোর লিখে রেখে গেছেন, চুরির বিষয়ে কারও নাক গলানোর দরকার নেই। বিষয়টা তার এবং অাল্লাহর মধ্যকার ব্যাপার। এ নিয়ে ব্যাপক শোরগোল চলছে সেখানে।

চুরির বিষয়টি নিজের (চোরের) এবং আল্লাহর ব্যাপার জানিয়ে তার খোঁজ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরও লিখেছেন, ‘আমি অত্যন্ত গরীব। এর আগে সাহায্য চাওয়ার জন্য এই মসজিদে এসেছিলাম। কিন্তু মসজিদের ইমাম আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাধ্য হয়েই অামি চুরি করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমি কোনো মানুষের বাড়িতে চুরি করিনি। চুরি করেছি আল্লাহর ঘরে। টাকা নেয়ার বিষয়টি আমাদের মধ্যেকার।’

বিষয়টি জানার পর চোরকে ক্ষমা করে দেয়ার জন্য মসজিদের ইমামের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তবে মসজিদের ইমাম চোরের শাস্তির দাবি তুলে তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন। তবে চোরের সাহায্য চাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ