বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সর্বত্র চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের জাতীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভা হতে এ ঘোষণা দেয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত হবে। তবে, আবহাওয়া খারাপ হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে বলে জানিয়েছেন ধর্মসচিব মো. আব্দুল জলিল।

এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবেন।

ঈদের দিনের ১৩ টি সুন্নত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ