বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ঈদ উপলক্ষ্যে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের গোশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদ উপলক্ষে রাজধানীর বাজারগুলিতে দেশি মুরগির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। গরু-খাসির গোশত দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৭৫ টাকা পর্যন্ত।

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সকাল সকাল-ই দেখা গেল নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা। চাহিদার সঙ্গে বেড়েছে দামও।

গোশতের বাজারে একদিন আগের চেয়ে অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি ও গরু-খাসির গোশত। তবে, আগের দামেই, ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার।

মাছের বাজারে বেশিরভাগ ক্রেতার চোখ ইলিশের দিকে। একদিনের ব্যবধানের তাই হালিতে দামও বেড়েছে ৭শ' থেকে ১ হাজার টাকা পর্যন্ত। দাম বেড়েছে চিংড়ি, পাবদা, রূপচাঁদা, রুই কাতলাসহ সব ধরনের মাছের।

সবজির বাজার ঘুরে দেখা গেল আগের দামেই বিক্রি হচ্ছে আলু, পটল, করলা, কাকরোল। তবে, ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা মেটাতে একদিন আগের তুলনায় দ্বিগুনদামে বিক্রি হচ্ছে ক্যামসিকাম।

নিত্যপণ্যের এই বাড়তি দাম ঈদের পর আবার কমে আসবে বলে জানান বিক্রেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ