বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

কুরআন শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন কারী বেলায়েত হুসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশবরেণ্য আলমে দ্বীন নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক মাওলানা ক্বারী বেলায়েত হুসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন নুরানী শিক্ষা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআন শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। এ অঞ্চলের দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর ‘নূরানী’ তাঁর চিন্তা ও গবেষনার ফসল। দেশের হাজার হাজার নূরানী মক্তব গড়ে উঠেছে তার শিক্ষা পদ্ধিতি অনুসরণ করে। এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাঁর প্রবর্তিত কুরআন শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সহজেই মাসয়ালা- মাসায়েলসহ সহীহ শুদ্ধ ভাবে পবিত্র কুরআন শেখার ও পড়ার সৌভাগ্য অর্জন করেছেন।

খেলাফত মজলিসের কর্মীদের জন্যে নির্ধারিত সিলেবাসেও ক্বারী বেলায়েত হুসেনের পুস্তক নির্ধারিত রয়েছে। দ্বীনী শিক্ষা প্রসারে তাঁর অবদান অবিষ্মরণীয় হয়ে থাকবে। ক্বারী বেলায়েত হুসেনের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হবার নয়।

প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা ক্বারী বেলায়েত হুসেনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্যে জান্নাতের আলা মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য দেশবরেণ্য আলমে দ্বীন যুগান্তকারী নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক মাওলানা ক্বারী বেলায়েত হুসেন আজ ২৪ জুন ২০১৭ দুপুর ১২:৩০ মিনিটে মুহাম্মদপুরের বাসায় ইন্তিকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। ২০১২ সাল থেকে ব্রেন স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন।

কারী মাওলানা বেলায়েত হুসাইন আর নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ