বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ঈদ জামাতে থাকছে পুলিশের চার স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন, সেজন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ খেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হযেছে।

তিনি শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শনকালে ঈদের নামাজের নিরাপত্তায় ডিএমপি’র গৃহীত ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উল্লেখ্য, রাজধানীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ।

এছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নগরীর প্রায় ৫শ’ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুলিশের পক্ষ থেকে এসব ঈদের জামাতের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা সর্ম্পকে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। ঈদগাহের চতুর্থদিকে ও ভেতরে সর্তক অবস্থায় থাকবে ইউনিফর্ম পরা ও সাদা পোষাকের ব্যাপক সংখ্যক পুলিশ।

আছাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় ঈদগাহ ও তার আশপাশের নিরাপত্তায় বসানো হয়েছে বিপুল সংখ্যক সিসি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে জাতীয় ঈদগাহ ও তার চারপাশের সার্বিক অবস্থা মনিটরিং করা হবে বলে তিনি জানান।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ আগামীকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ