মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া শুরু করতে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পজামাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনে শান্তি প্রক্রিয়া আবার শুরু করার লক্ষ্যে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জেরার্ড কুশনার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরের সময় ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন।

২০১৪ সালে স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আবার চালু করার ব্যাপারে জেরার্ড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রীনবাল্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (বুধবার) যে বৈঠক করেছেন তা অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

অন্যদিকে, কুশনার, গ্রীনবাল্ট এবং মার্কিন কনস্যুল জেনারেল ডোনাল্ড ব্লোম পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের সঙ্গে পৃথক আলোচনা করেছেন। তারা এসময় ফিলিস্তিনিদের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ