মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফিলিপাইনে সেনাদলের উপর ২শ’ বন্দুকধারীর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনে প্রায় ২শ’ বন্দুকধারী বুধবার সেদেশের সেনা বাহিনীর উপর হামলা চালিয়েছে। হামলাকারীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় দখল করে নিয়েছে।

কাছের শহরে যে যুদ্ধ চলছে এই ঘটনাকে  তাতে ইসলামপন্থী যোদ্ধাদের সহায়তা করার একটি কৌশল হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।

পুলিশ ও স্থানীয় মেয়র বলেন, মারাউই নগরী থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের খামার প্রধান শহর পিগকাওয়াইয়ানের একদল সেনার ওপর বন্দুক হামলা চালিয়ে স্কুলটি দখল করে নেয় বন্দুকধারীরা।

মারাউইতে এক মাসের বেশি সময় ধরে ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে। এই যোদ্ধাদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) এর সম্পৃক্ততা রয়েছে। তবে শিক্ষার্থী না শিক্ষকদের জিম্মি করা হয়েছে সে ব্যাপারে প্রধান ইন্সপেক্টর রিয়ালান ম্যামন নিশ্চিত হতে পারেন নি। স্কুল শুরুর আগেই এ হামলা চালানো হয়।

ম্যামন রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই হামলাটি মারাউইতে লড়াইরত যোদ্ধাদের ওপর চাপ কমানোর একটি কৌশল হতে পারে। তিনি আরো বলেন, এই বন্দুকধারীরা বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স (বিআইএফএফ) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় যে চারটি সশস্ত্র গোষ্ঠী আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিআইএফএফ তার অন্যতম। এএফপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ