মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

কাশ্মীরে আবারও সেনা কনভয়ে হামলা, সেনা বাহিনী দিয়ে সমাধান হবে না বললেন মেহবুবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বন্দুকের শক্তি দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। সংলাপে বসুন।

শনিবার বিধানসভায় তিনি বলেন, ‘আমাদের সৈনিক মারা যাচ্ছে। আপনারা বন্দুক দিয়ে, সেনাবাহিনী দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সংলাপের মাধ্যমেই কেবল সমস্যার সমাধান হতে পারে।’

মেহেবুবা বলেন, ‘আমরা পেরেশান, আমাদের সৈনিকরা মারা যাচ্ছে। আজ উভয়পক্ষকেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কাশ্মীরিদের অসুবিধা দূর করতে আমাদের একসঙ্গে বসতে হবে। যখন আমরা একসঙ্গে চলব তখনই আমরা এগিয়ে যেতে পারবো।’

লস্করে তৈয়্যবার হামলায় কাশ্মীরে ৬ পুলিশ নিহত

কাশ্মীরে সেনা কনভয়ে হামলা দুই সেনা নিহত

তিনি বলেন, ’৬৫ ও ’৭১ সালের যুদ্ধে কী লাভ হয়েছে? যুদ্ধে উভয়পক্ষের গরীব মানুষরা মারা যায়। কাশ্মীর ইস্যু নিয়ে যতিদিন আমরা একসঙ্গে না বসবো এবং সংশ্লিষ্ট ইস্যুতে কথা না বলব ততদিন সমস্যার সমাধান হতে পারে না।’

অন্যদিকে আজ আবার কাশ্মীরে সেনা কনভয়ে হামলা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আক্রমণকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি তালাচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ