মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

গরুর গোশত নয় মোদির দল ছাড়লেন তিন নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: মোদির দল ছাড়লেন কিন্তু গোমাংস ছাড়লেন না। সম্প্রতি বিজেপি ছেড়ে দিয়ে গোমাংস দিয়ে উৎসব করেন ভারতের মেঘালয় রাজ্যের বিজেপির সদ্য সাবেক হওয়া তিন নেতা।

বার্নাড মারাক, বাচু মারাক এবং উইলভার গ্রাহাম ডাংগো নামের এই তিন নেতা গবাদি পশু নিধনের ওপর ভারতের কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে মেঘালয়ের তুরা এলাকায় উৎসবের আয়োজন করলেন।

তিনজনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গোমাংস মেঘালয়ের মানুষের খাদ্য। তার ওপর নিষেধাজ্ঞা আনা চলবে না।

বিজেপি থেকে বেরিয়ে এসে গরুর গোশত খাওয়ার ঊৎসব করেন ওই তিন দলত্যাগী বিজেপি নেতা।

তারা বলেন, তাঁরা গারো খ্রিস্টান। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেন্দ্রের ওই নিষেধাজ্ঞা তারা মানবেন না বলেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে বিজেপির সাবেক কর্মীরাও যোগ দেয়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মেঘালয়ে গোমাংস ইস্যুতে গারো পাহাড় এলাকায় প্রায় পাঁচ হাজারের ওপর বিজেপি কর্মী ইতিমধ্যেই দল ছেড়েছেন। বর্তমানে মেঘালয়ে ৬০ সদস্যের বিধানসভায় ২৪টি আসন রয়েছে বিজেপির দখলে। সেই আসনের অনেক বিজেপি সদস্যই ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছেন, গবাদি পশু নিধন নিয়ে কেন্দ্রীয় সরকার আইন প্রত্যাহার না করলে আগামী দিনে তাঁরাও বিজেপি ছাড়বেন।

গোস্ত না মাংস কী বলবো?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ