মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদি সেনা অবস্থানে ইয়েমেনি যোদ্ধাদের হামলা: বিভিন্ন স্থানে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহর অনুগত বিপ্লবী গণ-কমিটি বা স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর যৌথ হামলায় সৌদি আরবের বেশ ক'জন সেনা হতাহত হয়েছে।

ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আল আলম এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের জিজান প্রদেশের আল মুসাম এলাকায় সৌদি সেনাদের অবস্থানে ওই হামলা চালানো হয়।

এ ছাড়া, ইয়েমেনের অভ্যন্তরে জাবাল এলাকায়ও সৌদি সেনা অবস্থান লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে সেনাবাহিনী।  আর খলম দাবি করেছে, এতে সৌদি সেনাদের বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছে।

ইয়েমেনের সেনারা আল কাদহে এলাকায়ও সৌদি সেনাদের অগ্রাভিযান থামিয়ে দিয়েছে। সেখানেও সংঘর্ষে আগ্রাসী বাহিনীর একটি গাড়ি ধ্বংস ও বেশ ক'জন হতাহত হয়েছে।

গতকালও তায়েজের আল জাবাব এলাকায় ইয়েমেনের বিপ্লবী যোদ্ধাদের সঙ্গে  সৌদি ভাড়াটে সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সৌদি আরবের আট সেনা নিহত হওয়া ছাড়াও আরো অনেকে আহত হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ