বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সম্মিলিত তাকমিল পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষিত হওয়ার পর প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত বোর্ডের  তাকমিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে পরীক্ষা কমিটি। গতকাল নাজেমে ইমতিহান মাওলানা শামসুল হক এ রুটিন প্রকাশ করেন।

রুটিন অনুযায়ী আগামী ১৫ মে সোমবার পরীক্ষা শুরু হবে এবং ২৫ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।

উল্লেখ্য, কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটি ‘হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশ’ এর অধীনে প্রথমবারের মতো কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ১১ সদস্য বিশিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১২০ টি দেশের ৩৫৫৮ জন ছাত্রের সমাবর্তন

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামসুল হক আওয়ার ইসলামকে বলেন, ইতিমধ্যেই পরীক্ষার অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সার্বিক দিক বিবেচনা করে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। মনোযোগ দিয়ে পড়লে ইনশা আল্লাহ পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে।

রুটিনটি নিম্নরূপ :   

১৫/০৫/১৭ (সোমবার) বুখারি ২য়।
১৬/০৫/১৭ (মঙ্গলবার) তিরমিজী ১ম।
১৭/০৫/১৭ (বুধবার) ত্বহাবী শরীফ।
১৮/০৫/১৭ (বৃহস্পতিবার)মুসলীম ১ম।
২০/০৫/১৭ (শনিবার) বুখারী ১ম।
২১/০৫/১৭ (রবিবার) মুসলিম ২য়।
২২/০৫/১৭ (সোমবার) নাসায়ী+ইবনে মাজাহ।
২৩/০৫/১৭ (মঙ্গলবার) আবুদাউদ।
২৪/০৫/১৭ (বুধবার) তিরমিজি২য় +শামায়েল।
২৫/০৫/১৭ (বৃহস্পতিবার)মুয়াত্তাইন।

-এআরকে

ইসলামি জোট নিয়ে এরশাদের দৌড়ঝাপ: যারা যাচ্ছে, যারা যাচ্ছে না

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ