শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা পাকিস্তানের রায়বেন্ডে চলছে তাবলিগের প্রথম পর্বের ইজতেমা ফজর থেকে মধ্যরাত, যেভাবে কাটে মুফতি তাকী উসমানীর কর্মমুখর দিন যেভাবে বাঁচবেন শয়তানের ধোঁকা থেকে জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান

ঝড়ে সব উড়ে গেলেও অক্ষত কুরআন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়ে উড়ে গেছে সব। অক্ষত শুধু কুরআন শরীফ রাখার দেয়ালটি। দাঁড় করিয়ে রাখা কুরআনগুলো যেমন ছিল নড়েনি এক চুলও।

ঘটনাটি ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার। বুধবার রাতে প্রবল ঝড়ে স্থানীয় মারকাজ মসজিদের প্রায় সব উড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ।

স্থানীয়রা জানান, বুধবার এশার নামাজের পর ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হলে মসজিদের খুঁটি, টিনের চাল ও বেড়া সবই উড়ে যায়। কিন্তু পবিত্র গ্রন্থ আল-কুরআনে এক ফোটা পানিও পড়েনি। এমনকি রয়ে গেছে কুরআন শরিফের সঙ্গে পশ্চিম পাশের টিনের বেড়াটিও।

এলাকাবাসী এ বিষয়টিকে পরম করুণাময় আল্লাহ তা’আলার অশেষ কুদরত মনে করছেন। এ দৃশ্য দেখতে শত শত লোক ভিড় করছেন সেখানে।

এ রাতে ধোবাউড়া উপজেলায় ২০টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আদ-দ্বীন আন নাসিহাহ: মুক্তিযুদ্ধ ও ইসলামপন্থার সংকট

কাসেম বিন আবুবাকারের সাহিত্য নিয়ে প্রশ্ন ও সামগ্রিক সাহিত্য

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ