শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বারবার তলবের পরও আদালতে হাজির না হওয়ায় ডা. জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। বৃহস্পতিবার জামিন অযোগ্য এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

মুদ্রা পাচারের এক মামলায় বারবার তলবের পরও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয় বলে জানিয়েছে আইএএনএস।

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত জাকিরের বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য সৌদি সরকারকে লিখিতভাবে অনুরোধ জানাবে ভারত। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

আইএএনএস জানিয়েছে, তার গবেষণা সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ২০০ কোটি রুপি ‘অবৈধভাবে’ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ তথ্যের পর গত ডিসেম্বর মাসে জাকির নায়কের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর কয়েকবার সমন জারি হলেও তিনি আদালতে যাননি।

জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদ প্রচারের অভিযোগেরও তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পর দীর্ঘদিন দেশে ফেরেননি জাকির নায়েক। এমনকি বাবার মৃত্যুর পর তার জানাজা ও দাফনেও অংশ নেননি।

এদিকে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশ এবং ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে বন্ধ করে দেয়া হয়েছে। তবে ইউটিউবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার বক্তব্য এখনও দেখা হয় বলে জানা গেছে।

জাকির নায়েকের লেকচারে ভারতীয় শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ