সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাসউদ আজহারকে আমেরিকার জঙ্গি তালিকাভূক্ত করতে চিনের ভেটো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masud-ajharপাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসউদ আজহারকে জঙ্গি তালিকায় আনার প্রচেষ্টা বারবারই ভেস্তে দিয়েছে চিন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো প্রয়োগ করে চিন মাসউদকে নিষিদ্ধ করার উদ্যোগে প্রাচীর গড়ে তুলেছে। চিনের এই কাজ যে বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়ে দিল আমেরিকা।

দেশটির জাতিসঙ্ঘে নিযুক্ত দূত নিকি হ্যালি বলেছেন, নিষিদ্ধ করার উদ্যোগ ভেটো প্রয়োগ করে কোনও কোনও দেশ ভেস্তে দিলেও আমেরিকাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা থেকে নিরস্ত করা যাবে না। হেলি বলেছেন, সম্ভাব্য সমস্ত পথ খুঁজে দেখা হচ্ছে। নিষিদ্ধ করার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নিয়ে আলোচনা হয়েছে এবং কীভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায় তার উপায় স্থির করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন হ্যালি।

দক্ষিণ এশিয়ার জঙ্গিদের জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে আসা এবং এক স্থায়ী সদস্যের ভেটো প্রয়োগের বিষয়টি নিয়ে হ্যালিকে প্রশ্ন করা হয়। প্রশ্নে নাম না করেই মাসউদ প্রসঙ্গে চিনের অবস্থানকেই ইঙ্গিত করা হয়। হ্যালিও নাম না করেই বলেছেন, বিভিন্ন ইস্যুতে যারা ভেটো ব্যবহার করছে তাদেরকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে কাজ না হলে জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকবে না আমেরিকা।

সূত্র: এবিপিআনন্দ

তুরস্ক : উসমানী খেলাফতের সমাধি থেকে আজ [৩]

প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা-মদীনার দুই ইমামের সাক্ষাত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ