বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shimantoআওয়ার ইসলাম : বাংলাদেশের নাগরিকদের ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেয়ার প্রয়োজনীয় অর্থ শিগগির ছাড় দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত৷ এছাড়া আসামের বৈধ নাগরিকদের শুমারি এপ্রিলের মধ্যে করতে বলা হয়েছে৷

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নির্ধারণের জন্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি)-র তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট৷

এর আগে মার্চের মধ্যে পরিসংখ্যান জমা দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷

আসামের হাজেলা কমিটির সদস্য প্রতীক হাজেলা আদালতকে জানান, কাজটি বেশ সময় সাপেক্ষ৷ আরো সময় প্রার্থনা করেছিলেন তিনি৷ তবে আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করার নির্দেশ দেয়৷ এতে যে পরিমাণ লোকবল ও অর্থ প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছে আদালত৷

বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিমানের যৌথ বেঞ্চের দেওয়া ওই আদেশে কাজটি দ্রুত শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে৷ সেই সাথে ভারত সরকারের কাছে কাঁটাতারের বেড়া বসানো ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার কাজে অগ্রগতির প্রতিবেদনও চাওয়া হয়েছে৷

আসাম রাজ্য সরকার সীমান্তে নিরাপত্তার জন্য ২ কোটি ৯৬ কোটি রুপি কেন্দ্রের কাছে চেয়েছে৷ সেই বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে৷

বেশ কিছুদিন ধরেই আসাম থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে সরব সেই রাজ্যের বেশ কিছু সংগঠন৷ অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শিগগিরই প্রত্যর্পণের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরগরম আসাম৷

সূত্র : ডয়েচ বেলে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ