মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রোগ সারাতে ভারতে ১০ বছরের মেয়েকে বলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boliভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১০-বছর বয়সী এক কিশোরীকে বলি দেয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির 'রোগমুক্তির' উদ্দেশ্য নিয়ে এক ওঝার পরামর্শে এই হত্যাকাণ্ড চালানো হয়।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রামনগর জেলায়। পুলিশ ওই রোগীর ভাই এবং বোনকে আটক করেছে। পাশাপাশি, কিশোরীকে অপহরণের জন্য ১৭-বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ওই ওঝা এই ভাই-বোনকে বলেছিল যে পক্ষাঘাতের কারণ যাদু-টোনা, এবং এর প্রভাব কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে মানুষ বলিদান।

একটি ব্যাগের মধ্যে ঐ কিশোরীর মৃতদেহ আবিষ্কারের পর মহল্লার স্থানীয় বাসিন্দারা এই খুন সম্পর্কে জানতে পারেন।

তারা ব্যাগের মধ্যে যাদু-টোনা করার উপকরণও দেখতে পান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ