মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel5অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ 'একটি ঐক্যবদ্ধ এবং সুস্পষ্ট' অবস্থান নেয়ার পরিকল্পণা করছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। তবে এই অবস্থান নেয়ার আগে এ বিষয়ে তেলআবিব সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করছে ইইউ'র সদস্য রাষ্ট্রগুলো। খবর পার্স টুডে’র

বিশ্বের অন্যান্য দেশের মতো ইইউও মনে করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের মাধ্যমে সেখানে অবৈধ বসতিস্থাপন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এ ধরনের বলদর্পী তৎপরতা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট অন্তরায় সৃষ্টি করছে।

ইইউ'র কূটনীতিকরা গতকাল (শুক্রবার) সংবাদ সংস্থা এপি'কে জানিয়েছেন, তেল আবিবের সঙ্গে পরবর্তী নিয়মিত বৈঠক অনুষ্ঠানের আগে ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অব্স্থান নেয়ার ব্যাপারে ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল আলোচনায় মিলিত হন।

তবে ইইউ'র এ ধরনের অবস্থান ইসরাইলের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলে মনে করা হচ্ছে। একজন কূটনীতিক জানিয়েছেন, পরবর্তী আলোচনা সাধারণভাবে কোনো ব্যবসা সংক্রান্ত হবে না, বরং অবৈধ বসতিস্থাপনের বিষয়ে ইসরাইলকে একটি পরিষ্কার বার্তা দেয়াই আমাদের লক্ষ্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ