সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির ডাক দিলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Salman badsahআওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম বিশ্বের বর্তমান সংকট নিরসনে ঐক্য ও সংহতি আবশ্যক।

গতকাল মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মানজনক পিএইচডি ডিগ্রি লাভের পর প্রদত্ত ভাষণে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে বাদশাহ সালমানকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি এবং আজীবন সম্মাননা দেয়া হয়। সম্মননা তুলে দেন ইসলামিক ইউনিভার্সিটি মাননীয় চ্যান্সেলর সুলতান আহমদ।

সম্মাননা প্রদানের পর সুলতান আহমদ বলেন, মুসলিম বিশ্ব বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখী দাঁড়িয়েছে। তা প্রতিরোধে ধৈর্য, সমবেদনা ও সংকল্প আবশ্যক। বাদশাহ সালমান কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি নিজ দেশ ও ইসলামের অনুসারীদের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য তার কাছে ধৈর্য, সংযম ও দৃঢ় নেতৃত্ব প্রত্যাশা করে।’

বাদশাহ বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলছে। অপপ্রচারের মাধ্যমে ইসলামি বিশ্বে উগ্রপন্থা উস্কে দেয়া হচ্ছে। এবং মুসলিমদের ভুল পথে চালিত করা হচ্ছে।

এ সময় তিনি ইসলামের সেবায় রাজকীয় সৌদি আরবের সম্ভাব্য সব সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ